ব্যথামুক্ত ও সুস্থ জীবনের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর সঠিক রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক মানের অর্থোপেডিক চিকিৎসা প্রদান করা হয়। আমাদের সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
যেকোনো ধরণের হাড় ভাঙ্গা, ফ্র্যাকচার বা আঘাতজনিত ট্রমার জন্য জরুরি ও উন্নত শল্যচিকিৎসা। আধুনিক প্রযুক্তি ও ইমপ্ল্যান্ট ব্যবহারের মাধ্যমে দ্রুত সুস্থতা নিশ্চিত করা হয়।
ক্ষতিগ্রস্ত বা ক্ষয়প্রাপ্ত জয়েন্ট (হাঁটু, হিপ বা কাঁধ) কৃত্রিম জয়েন্ট দ্বারা প্রতিস্থাপনের আধুনিক সার্জারি, যা দীর্ঘস্থায়ী ব্যথা দূর করে চলাফেরা স্বাভাবিক করে।
খেলাধুলা বা শারীরিক কসরত করার সময় মাংসপেশি, লিগামেন্ট বা টেন্ডনে আঘাতের চিকিৎসা। আর্থ্রোস্কোপির মাধ্যমে কাটা-ছেঁড়া ছাড়াই উন্নত পদ্ধতিতে সমাধান।
মেরুদণ্ডের ব্যথা, ডিস্ক প্রোল্যাপস, সায়াটিকা বা স্নায়ুর ওপর চাপের কারণে হওয়া জটিল সমস্যার সঠিক রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা।
অস্টিওআর্থ্রাইটিস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস সহ যেকোনো ধরণের বাত ও জয়েন্টের দীর্ঘস্থায়ী ব্যথার সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা।
শিশুদের হাড়ের বিকাশজনিত সমস্যা, জন্মগত ত্রুটি যেমন- ক্লাবফুট (বাঁকা পা) বা সেরিব্রাল পালসি জনিত হাড়ের সমস্যার বিশেষায়িত চিকিৎসা।
দীর্ঘদিনের জয়েন্ট ব্যথা, কাঁধের সমস্যা, লিগামেন্ট বা টেন্ডনের আঘাত এবং খেলাধুলাজনিত ইনজুরিতে PRP (Platelet-Rich Plasma) থেরাপি বর্তমানে একটি নিরাপদ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিজের রক্ত থেকে প্রস্তুত এই থেরাপি শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে ব্যথা ও ক্ষত সারাতে সাহায্য করে।
সঠিক রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রথম পদক্ষেপ নিন আজই। আমরা আপনার সেবায় প্রস্তুত।
আমরা সাধারণত ১ ঘণ্টার মধ্যে রিপ্লাই দিয়ে থাকি